টার্মস ও কন্ডিশনস
কার্যকর তারিখ: Mar 3, 2026
01. সারসংক্ষেপ
Treenayan ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মতি দিচ্ছেন। এই শর্তাবলি গ্রাহক এবং আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হিসেবে গণ্য হবে।
02. অ্যাকাউন্ট ও অর্ডার
- আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ডিভাইসের নিরাপত্তা রক্ষা করা আপনার দায়িত্ব।
- অর্ডার প্লেস করা মানেই পণ্য ক্রয়ের চূড়ান্ত নিশ্চয়তা নয়; স্টক বা যাচাইজনিত কারণে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি।
- প্রয়োজনে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার ভেরিফাই করা হতে পারে।
03. মূল্য ও পেমেন্ট
ওয়েবসাইটের সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT) প্রদর্শিত। পেমেন্টের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি (COD), বিকাশ এবং নগদ গ্রহণ করি। অফার বা ডিসকাউন্ট যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
04. শিপিং ও ডেলিভারি
- ঢাকা মেট্রো: সাধারণত ১–৩ কর্মদিবস।
- ঢাকার বাইরে: সাধারণত ৩–৫ কর্মদিবস।
* প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে ডেলিভারি সময় বাড়তে পারে।
05. রিটার্ন ও রিফান্ড
ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শিয়ে রিটার্ন করা যাবে। বিস্তারিত জানতে আমাদের রিটার্নস পলিসি দেখুন।